1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার বিকালে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।  বিজিবি জানায় উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নে বালারহাট ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পূর্বফুলমতি এলাকায় মাদক চোরাকারবারীদের ধাওয়া করে একটি বাইসাইকেলে থাকা ভারতীয় গাঁজা ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজার বাজার মূল্য ১১,২০০/- টাকা, ও বাইসাইকেল ১টির বাজার মূল্য ৭০০০/-টাকাসহ সর্বমোট বাজার মূল্য ১৮ হাজার ২০০ টাকা। এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )