


দিনাজপুরের নবাবগঞ্জে বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের বাণী’ পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদের আয়োজনে নবাবগঞ্জ ক্বেরাতিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে দাউদপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি, নবাবগঞ্জ সহকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম ডাবলু, মাদ্রাসার সভাপতি মাওলানা শাদাহত হোসেন ও সাংবাদিক ফরিদুল ইসলাম রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে পত্রিকার অগ্রগতি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।