


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেতারা হলেন, উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও দেওগ্রামের খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান।
তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক সহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা রাফিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উলে¬খ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ওসি আরও জানান, তদন্তে সংশি¬ষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।