1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে বীজ ও সার বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নবাবগঞ্জে বীজ ও সার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে রবি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড) ও শীতকালীন পেয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের হাতে সার বীজ তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির মাহফুজ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচাল (উদ্যান) মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকতা কেরামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা গেছে ১৪শ ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে এ বীজ ও সার প্রদান করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )