1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে মোটরসাইকেল শোডাউনে তাসভীরের জনমতের জোয়ার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

উলিপুরে মোটরসাইকেল শোডাউনে তাসভীরের জনমতের জোয়ার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। বুধবার দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দুর্গাপুর ইউনিয়নে এ শোডাউন করা হয়।

এ কয়ক হাজার নেতাকর্মী এ শোডাউনে অংশ নেন বলে জানা গেছে। জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে নির্বাচনি আনুষ্ঠানিকতা শুরু করেন।

এরপর বুধবার নিজ নির্বাচনি এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম। উলিপুরে পৌঁছলে কয়েক হাজার নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানায়। কয়েক হাজার মোটরসাইকেলে নেতাকর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষণা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড়ো ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগণ আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই।

আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন। মোটরসাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মিণী ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশীদ সরকারসহ উলিপুরের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )