


কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান জামায়াতকে উদ্দ্যেশ্যে করে বলেছেন, মহিলাদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, মহিলাদের বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে জামায়াতে ভোট দিলে বেহেশতে তারা (মহিলারা) যেতে পারবে, এই যে কথাটি বলছে, এটি মিথ্যা ও ভিত্তিহীন। বুধবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া এলাকায় উপজেলা মহিলা দল আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, বেহেশতে যাওয়ার যে অনুমতি, সেটা একমাত্র আল্লাতালা আমাদের সৃষ্টিকর্তা করতে পারেন। এটি মহিলাদের মধ্যে বর্ধমান হয়ে গেছে ইনশাল্লাহ। তারা সেই বিশ্বাস ধারণ করেছেন, তাদের ওই মিথ্যা প্রলোভনে আস্থা রাখবে না। তাদের এই বিভ্রান্তমূলক কথার জন্য ধিক্কার দিচ্ছেন। যে তারা বিরোধী দল, তারা ভোট চেতে পারেন, তারা বেহেশতের টিকিট দেওয়ার কেউ নয়। তাই তারা মিথ্যা বাদীর দল, এই মিথ্যা বাদীর দলকে বিশ্বাস করে না এবং তারা সেখানে ভোট দেবে না। এটি তাদের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, আমার এলাকার আশপাশের মাহিলারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই উঠান বৈঠাকে উপস্থিত হয়ে আশাবৃন্দক সারা দিয়েছেন এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আাগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তারা নিরঙ্কুশভাবে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। যেটা দেখেছি, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমার বিপক্ষের দল, তারা মিথ্যা প্ররোচনার দেওয়ার চেষ্টা করেছেন। সেই মিথ্যা আশ্বাসে কখনই তারা সারা দেবে না। সেটাকে প্রতিহত করে তারা ন্যায় ও সত্যের ভিত্তিতে ধানে শীষে আমাকে ভোট দিতে চাচ্ছেন। কেনো না, সেই কথাটি তাদের সত্য নয়, যেহেতু সত্য নয়, তারা প্রতারণা করছেন, তাই তারা প্রতারণার শিকার হবে না।
রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিউলী পারভীন শিল্পীর সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, নুর আলম হিরো, মতিউর রহমান মতি, সদস্য আবুল হাশেম মিয়া,উপজেলা ছাত্র দলের আহবায়ক নাজমুল হোসেন রানা প্রমুখ। এ নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন শতশত মহিলা ভোটার।#