1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস উপলক্ষে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস উপলক্ষে মানববন্ধন 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন
“ন্যায্য রুপান্তর চাই এখনই”এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়ে এক রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর আয়োজনে ফুলবাড়ী তিনকোনা মোড় জিরো পয়েন্টে তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোণা মোড় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুব, যুব নারী, সাধারণ জনগণ এবং স্থানীয়, জাতীয় পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতী, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবীতে সংশ্লিষ্ট নীতি নির্ধারককে অবহিত করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার।
এ সময় বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়। আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )