1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ কর্তৃক শিক্ষকদের সংবর্ধনা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ কর্তৃক শিক্ষকদের সংবর্ধনা 

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের ১৫% বাড়ি ভাড়া আদায়ের সফল আন্দোলনে উপজেলা  থেকে ঢাকায় অংশগ্রহণকারী  শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ( ২২ নভেম্বর ) সকালে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ( স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সহ:অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ও  এনসিপি মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও  ভূরুঙ্গামারী সরকারি কলেজের বাংলা বিভাগের (অব:) সহকারি অধ‍্যাপক কাজী মুস্তফা, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল, তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কাজিমুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষক কর্মচারীদের আনন্দলোনে অংশ নেওয়া  ৮০ জন কে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )