


আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই।
আলেম-ওলামাদের বাদ রেখে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ইমাম ও খতিবদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
জাতীয় এই ইমাম-খতিব সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।