1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার টি–টোয়েন্টি লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে একমাত্র চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

লিটন দাসের নেতৃত্বে দলটির বাকি সদস্যরা অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে দিনের প্রথমভাগে শেষ হয়েছে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় জয় তুলে নেয় টাইগাররা। টেস্ট সিরিজের এই দাপুটে পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে আসন্ন টি–টোয়েন্টি লড়াইয়ে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড– লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )