1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

কুড়িগ্রামে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি -প্রাণিসম্পদে হবে মুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কুড়িগ্রাম সদরের আয়োজনে বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম কুদরাত -ঈ- খোদা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এসএম মোক্তারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাইল হোসেন, আরডিআরএস প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সরকার প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন স্তরের খামারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষি ইউনিট(প্রাণিসম্পদ খাত), আরডিআরএস, বাংলাদেশ, লাবিব এগ্রো ফার্মা, দুগ্ধজাত পণ্য সহ ৫০টি ষ্টোল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )