1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

বিপিএলের নিলামে তারা অবিক্রীত ছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে তারা থেকে যান ‘আনসোল্ড’। নিয়ম অনুযায়ী, অবিক্রীত থাকা খেলোয়াড়দের মধ্য থেকে পরে চাইলে কোনো দল কাউকে নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভিত্তিমূল্য কমে যাবে।

 

ক্যাটাগরি ‘বি’তে ছিলেন মাহমুদউল্লাহ আর মুশফিক। যেখানে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। সেক্ষেত্রে পরে বিক্রি হলেও টাকার অংক কমে যাওয়ার কথা ছিল। কিন্তু মাহমুদউল্লাহ এবং মুশফিককে সম্মান জানিয়ে সেটা করা হয়নি। তাদের ভিত্তিমূল্যেই কিনেছে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )