1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে প্রতারণার অভিযোগে মূর্তিসহ কথিত জ্বীনের বাদশা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রতারণার অভিযোগে মূর্তিসহ কথিত জ্বীনের বাদশা গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পেতলের মূর্তিসহ এক কথিত জ্বীনের বাদশা গ্রেফতার। গ্রেফতারকৃত জ্বিনের-বাদশান নাম এনামুল হক (৪২)।
তিনি ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।
গ্রেফতারকৃত প্রতারক ও কথিত জ্বীনের বাদশার বিরুদ্ধে সোমবার ফুলবাড়ী থানায় ধারা ৪০৬/৪২০ পেনাল কোডে তার বিরুদ্ধে মামলা দায়ের করে  সোমবার বিজ্ঞ আদালত কুড়িগ্রাম প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় স্থানীরা এই কথিত জ্বীনের বাদশা এনামূল হককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক কথিত জ্বীনের বাদশাকে পুলিশে সোর্পদ করে।
স্থানীয়রা জানান সে দীর্ঘ দিন ধরে জ্বিনের বাদশার নাম করে মানুষের কাছে অর্থ হাতিয়ে নেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )