


দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযানে ০.৫০ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের শাল্টি মুরাদপুর মৌজায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা এম এস নুর, নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মামুন, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ সংশ্লিষ্টরা।
উদ্ধারকৃত জমিটি দীর্ঘদিন ধরে জোর দখলে ছিল। জমিটি দখলমুক্ত করার পর সেখানে বনজ, ফলদ ও ওষুধি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এসিএফ তানভীর ইসলাম নাহিদ বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।