


আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে উপজেলার ভাদুরিয়া নামকস্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর মধ্যে তুমুল সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম বলেন- এই দিনে উপজেলার ভাদুরিয়া নামক স্থানে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তুমুল সম্মুখ যুদ্ধ হয়।
মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমণে পাক হানাদাররা টিকতে না পেরে বাধ্য হয়ে পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় পালিয়ে যায় এবং নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এ যুদ্ধে বহু সংখ্যক মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা শহিদ হন। এই দিনে প্রতি বছর শহিদদের স্মরনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসন দিবসটি পালন করে থাকেন।