শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী কমিউনিটি ক্লিনিক ও ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় এক হাজার শীতার্ত পরিবারসহ ইঞ্জিনিয়ার আরিফ এর সার্বিক সহযোগিতায় শিমুলবাড়ীর ৪ টি মাদরাসার কোমলমতি শিশুদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলিট গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম এমডি তোজাম্মেল হোসাইন, উদয়াঙ্কুর সেবা সংস্থারপ্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম রিফ্লেকশন একশন সার্কেল এর নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল ও প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।