1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে প্রতি‌দিনই কমছে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রতি‌দিনই কমছে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন
কুড়িগ্রামের গেল কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে গেছে। প্রতিদিন ভোরে তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে।
র‌বিবার (৭ ডি‌সেম্বর) সকাল ৬টায় ফুলবাড়ী উপজেলাসহ জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার তীব্রতা বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চ‌লের মানুষজন। চারদিকে খোলা ও নিচু হওয়ায় ঠান্ডার প্রকোপটা তুলনামূলক বে‌শি।
এ ছাড়া সন্ধ‌্যার পর ঠাণ্ডার কার‌ণে গ্রামাঞ্চ‌লের হাট-বাজার ও রাস্তাঘাটে স্বাভাবিক কার্যক্রম আগের থে‌কে কমে গেছে।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সন্ধ‌্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। র‌বিবার সকাল ৬ টায় ১২ দশ‌মিক ৫ ডি‌গ্রি সেল‌সিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গেল কয়েক‌দিনে জেলা জুড়ে গড় তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )