1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন

‎কুড়িগ্রামের উলিপুরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে জিয়ন রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংবাদিক জাহিদ হাসান, চন্দন কুমার সরকার প্রমুখ।

‎পরে উপজেলা পর্যায়ে সফল জননী নারী মাসুরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কহিনুর বেগম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ইসনিকা আক্তারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )