1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বিএনপি হস্তক্ষেপ করবে না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। বেগম খালেদা জিয়া দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছিলেন। সবাই মিলে সরকারের দায়িত্ব দিলে, বিএনপি যেকোনো মূল্যে দেশের দুর্নীতির লাগাম টেনে ধরবে।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা যদি ৪০ শতাংশও অর্জন করতে পারি জনগণ অবশ্যই আমাদের মনে রাখবে।’

ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেই পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে লাখো প্রান্তিক কৃষকদের ভিত মজবুত করা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। ফ্যামেলি কার্ড হবে পরিবারের নারী সদস্যের নামে। নারীদের এগিয়ে নিতে এমন উদ্যোগ নিচ্ছে বিএনপি।’ বিএনপি ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই।’ যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )