শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরের আতিয়ার সুপার মার্কেটের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার আহবায়ক সামছুল মোক্তাদির ফিতা কেটে এ অফিসের উদ্বোধন করেন ।
এ সময় এনসিপির জেলা শাখার যুগ্ম আহবায়ক ও উপজেলা এনসিপির প্রধান স্বমন্বয়ক দিনাজপুর-৬ আসনের এনসিপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা,এনসিপির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আল আলিমুল রাজি রাজিব, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুব শক্তির জেলা শাখার যুগ্ন সদস্য সচিব নাজিব হাসান,সদস্য তরিকুল ইসলামসহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।