অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফ এম শামিম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা ও সম্মান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য এস এম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান সরকার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
এছাড়াও অনুষ্ঠানে রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অফিস শুধু একটি ভবন নয়—এটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিজয় দিবস উপলক্ষে এ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।