1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রিলার চালক নিহত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রিলার চালক নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই পাওয়ার ট্রিলার উল্টে পাওয়ার ট্রিলারের চালক নাইম ইসলাম (১৮) নিহত হয়েছেন। নিহত চালক উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা বালুয়ার চড়া গ্রামের কবিরুল ইসলামের ইসলামের ছেলে। সোমবার দুপুরে দাউদপুর- ভাদুরিয়া সড়কের নয়ানী জামিরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মুসা বলেন- ধান বোঝাই পাওয়ার ট্রিলার নিয়ে দাউদপুর অভিমুখে আসার পথে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারটি উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )