উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাব ফুলবাড়ী, উপজেলা বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অন্য দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালিটি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ থেকে দিকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনকোণা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।