1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন
ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বিজিবি জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল পূর্বটারী সীমান্ত এলাকায় গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি’র টহলদল বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় বিজিবির ধাওয়া মাদক কারবারি ভারতের অভ্যান্তরে পালিয়ে যান।
অন্যদিকে, শনিবার (২০ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে একই উপজেলার অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগরাজ এলাকায় টহলদল পরিচালনার সময় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ করে বিজিবি। ওই ব্যক্তি ৮৭ পিস ইস্কাপ ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।পরে ইস্কাফ সিরাপগুলো  জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয় ।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )