1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে চালক। মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৩২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিন এর ছেলে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে ডিপেরহাট-সড়ককাটা সড়কে মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে ঘটনাস্থলে মারা যায় ট্রাক্টর চালক জাকির হোসেন (৩২)। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )