1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওসমান হাদীর মাগফেরাত কামনায় নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ওসমান হাদীর মাগফেরাত কামনায় নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আকরাম হোসেন, জামায়াতে ইসলামের যুব বিভাগের বিনোদনগর ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা রহমাতুল্লাহ আজাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )