রবিবার সকালে ভুক্তভোগী কৃষক আব্দুল খালেক অভিযোগ করে জানান, উপজেলার বাগান বাড়ি এলাকার ফজলুল রহমান, ঈশার হাজী ও মোস্তফা মিস্ত্রির সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যার দিকে তার পৌনে দুই বিঘা জমিতে চাষ করা সরিষা ক্ষেতে আগাছা নাশক কীটনাশক স্প্রে করে সরিষা নষ্ট করেছেন তারা। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।ভুক্তভোগী ওই কৃষক বলেন, এই সরিষা চাষের উপরই জীবিকা নির্ভর করছিল আমার পরিবারের। সেই সরিষায় বিষ দিয়ে নষ্ট করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই তিনি।
স্থানীয় আয়নাল হক ও শরবত আলী জানান, জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে ক্ষেতে বিষ দিয়ে সরিষা নষ্ট করা আইন বিরোধী ও অনৈতিক কাজ করেছেন ফজলুলরা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযুক্ত ফজলুল রহমান স্বীকার করে বলেন, ওই জমি নিয়ে বিরোধ চলছে। তাই সমাধানের উদ্দেশ্যে বিঘা খানেক সরিষা ক্ষেতে বিষ দেওয়া হয়েছে।
রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।