1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে গ্রীন ভয়েসের উদ্যোগে মতবিনিময় সভা  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ফুলবাড়ীতে গ্রীন ভয়েসের উদ্যোগে মতবিনিময় সভা 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রীন ভয়েস এর সম্মানিত নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় ও দিকনির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম ও দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং টেকসই পরিবেশবান্ধব ফুলবাড়ী গড়তে কার্যকরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, ফুলবাড়ী উপজেলা সদস্য মোঃ সুমন রহমান, সদস্য নাইমুর রহমান নিশাত এবং উপজেলা টিমের স্বেচ্ছাসেবীরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ নতুন ও পুরোনো সদস্যদের পরিবেশ সংরক্ষণে গ্রীন ভয়েসের লক্ষ্য, উদ্দেশ্য এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষভাবে লক্ষ্য করা যায়, নতুন সদস্যরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন, যা সংগঠনের শক্তি ও একতার পরিচায়ক। বক্তারা সকলকে জানান, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশবান্ধব আন্দোলন আরও শক্তিশালী, প্রগতিশীল ও সম্প্রসারিত করা সম্ভব। এছাড়া আগামীদিনে নতুন কর্মসূচি, ক্যাম্পেইন এবং সামাজিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে গ্রীন ভয়েসের কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )