1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 পাগলাপীর শাখার অভিভাবক সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

রংপুর ক্যাডেট একাডেমী:  পাগলাপীর শাখার অভিভাবক সমাবেশ

সদর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

আনন্দঘন পরিবেশে ও জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র ও শিক্ষার নগরী পাগলাপীর বন্দরের বেতগাড়ী রোডস্থ ঐতিহ্যবাহী রংপুর ক্যাডেট একাডেমীর পাগলাপীর শাখার প্লে হতে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং অভিভাবক সমাবেশ।

এ উপলক্ষে প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছা. সপ্না বেগমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মিঠাপুকুর সরকারী কলেজের অধ্যাপক মো. মোবারক হোসেন সাবু, বিশেষ অতিথি স্থানীয় বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যাপক বদরুল আলম, অধ্যাপক প্রদীপ কুমার সরকার অভিভাবকদের মধ্যে হেলাল হোসেন, মাহবুব আলম, গৌতম কুমার সরকার, নাজমুল হুদা, সাধন কুমার, আশা মামুন, রত্না বেগম, এরিনা বেগম।

শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিনা আক্তার, নাসরিন বেগম, চায়না বেগম, রুনা লায়লা, পিয়াস, বুনাইয়া বেগম। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ স্বপ্ন বেগম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আমাদের স্যার ম্যাডামরা যথারীতি শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানে শিক্ষার্থীরা সন্তুষ্ট জনক ফলাফল করেছেন। এর ফলে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান এবং সকল শিক্ষার্থীদে র মনোবল চাঙ্গা রাখতে তাদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )