1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারী আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক জাকারিয়া মিঞা, নাজমুল হাসান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী, উপজেলা প্রশাসন স্কুল- শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমান, ফুলবাড়ী বণিক সমিতির সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

উন্মুক্ত এই আলোচনায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে পুলিশ জনতা সমন্বয়ের মাধ্যমে কাজ করার গুরুত্ব উঠে আসে ওপেন হাউজ ডে সভায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )