1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবশেষে কমলো সোনার দাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

অবশেষে কমলো সোনার দাম

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

টানা ৮ দফা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বাজারে সোনার ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ ৯২৩ টাকা।  ২১ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )