শুক্রবার ২ জানুয়ারি বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় তারুণ্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে এ মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, মোঃ আলমগীর হোসেন,তারুণ্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হক,সভাপতি জীবন কুমার সেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
বক্তব্যে বক্তরা বলেন,শহর রক্ষা বাঁধটি দীর্ঘদিন ধরে মানুষ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে।একটা রিক্সা চলাচল করার মত অবস্থা নেই।রাস্তা জুড়ে অসংখ্য বড় বড় খাল আর গর্ত। সাইকেল ও পায়ে হেঁটে চলতে গিয়েও অনেক মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে।
একজন অসুস্থ রোগিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ রাস্তায় আ্যমবুলেন্স আসে না।কৃষিপন্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত সহ নানান ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষজন।যে দুতিনটা স্লুইসগেট গেট আছে সেগুলো কাজ করে না।এমন অবস্থায় বন্যা মৌসুম চলে এলে পানির চাপ ও স্রোতের কারনে বেহালদশা বাঁধটি যেকোন মহুর্তে ভেঙে গিয়ে লাখো মানুষের দুর্ভাগ্যের কারন হয়ে থাকবে বলে জানান বক্তারা।
অনতিবিলম্বে এ বাঁধটি সংস্কার করার ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষনা দিবে বলে স্থানীয়দের সাথে সহমত প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ।