1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী তিন ট্রলি চালকের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী তিন ট্রলি চালকের কারাদণ্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রবিবার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ তিন চালক আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৯) চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )