1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে ।

গ্রেফতারকৃত মাদক কারবারি যুবক উপজেলার সদর ইউনিয়নের বজরেরখামার গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শাহিন আলম (২৭)। পুলিশ জানায় রবিবার দিবাগত রাতে গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শাহিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির ছাদের উপর থেকে ৩২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )