1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ শিক্ষার্থী | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪৩৭৫ টি। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বেন ৫২ জন শিক্ষার্থী।

এর মধ্যে অ ইউনিটে ৩০২৭৫, ই ইউনিটে ২৬৫৬২ (আর্কিটেকচার ড্রয়িং ১২৫০), ঈ ইউনিটে ৯১৯১ এবং উ ইউনিটে ২৭০৯৭ টি আবেদন জমা পড়েছে। এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে অ ইউনিটে ৫৩৫টি, ই ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), ঈ ইউনিটে ২৮০টি, উ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসেব করলে অ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৬ জন, ই ইউনিটে ৩৫ জন, ঈ ইউনিটে ৩২ জন, উ ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে গত বছর থেকে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে হাবিপ্রবি। আগামী ২৬ জানুয়ারি অ ইউনিট, ২৭ জানুয়ারি ই ইউনিট এবং ২৮ জানুয়ারি ঈ ও উ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )