


গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মহাসেন (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মহাসেন মো. আহম্মেদ আলীর ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারা পারের সময় মহাসেন ট্রেনের নিচে কাটা পড়েন।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মৃগী রোগে (মিরকি) আক্রান্ত ছিলেন। এদিকে রেলওয়ে থানার ওসি ছুটিতে থাকায় তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।