1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মনোনয়নে বৈধতা পেলেন কুড়িগ্রাম-৩ প্রার্থী মাহবুবুল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

মনোনয়নে বৈধতা পেলেন কুড়িগ্রাম-৩ প্রার্থী মাহবুবুল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ জন দেখেছেন

আপীলে মনোনয়ন বৈধতা পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বাংলাদেশ জামায়াতী ইসলাম মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। রবিবার সন্ধ্যায় ৭টার পর তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিষয়টি জামায়াতী ইসলাম মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাই-বাছাই শেষে জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় পরে রোববার (৪ জানুয়ারি) পূর্বের সিদ্ধান্ত বহাল করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ রায়ের বিপরীতে নির্বাচন কমিশনে আপীল করেন জামায়াত প্রার্থী মাহবুবুল আলম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপীল শুনানি সম্পন্ন হলেও সেদিন রায় দেননি কমিশন। রববিার আপীল বিভাগ তার মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )