


আজ বুলাওয়েতে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা। পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে তিন। আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে এক। তাতে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সুপার সিক্সে যাবে বাংলাদেশ। আর যদি বৃষ্টিতে ম্যাচটি ভেসে যায়, তাহলেও নেট রানরেটে এগিয়ে থাকায় সুপার সিক্সে যাবে বাংলাদেশ। তবে হারলে বাদ পড়বে বাংলাদেশ। তখন যুক্তরাষ্ট্র খেলবে সুপার সিক্সে।