1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নাগেশ্বরীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও আরটিভির সহযোগিতায় দুস্থ, অসহায় প্রতিবন্ধী ও তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুরে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংক এর ডেপুটি জেলারেল ম্যানেজার লুৎফর রহমান দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সমাজ সংগঠক মাহাবুব জামান রঞ্জু, কচাকাটা চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান শুর আগে দেশও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

বিতরণের বিষয়টি ঢাকা থেকে তদারকি করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান দুলু বলেন, কুড়িগ্রাম অত্যন্ত শীত প্রবন এলাকা। এখানে অভাবগ্রস্থ মানুষের সংখ্যা অনেক বেশী। এসব দরিদ্র মানুষ মীতে অনেক কষ্ট করেন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি কুড়িগ্রামের এই চরাঞ্চলে কম্বল দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এই এলাকার দরিদ্র মানুষদের বেছে নেয়া অত্যান্ত গ্রহণযোগ্য মনে হয়েছে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম জানান, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। শুধু আজ নয়, ভবিষ্যতেও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি এ মহৎ কাজে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )