


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময়সভা হয়।
সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী তার বক্তব্যে বলেন, মানসম্মত, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই সাথে তিনি সাংবাদিকদের কে সঠিক তথ্য প্রদানের সার্বিক সহযোগীতার কথা বলেন।
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান আসন্ন নির্বাচনে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় আরোও বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ সভাপতি সাজন আহমেদ রাজু, এস এম আব্দুর রাজ্জাক,দপ্তর সম্পাদক মানব জমিন পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, কে টিভি বাংলা’র প্রতিনিধি আবুল হোসেন, যুগধারা’র প্রতিনিধি নূরনবী, মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি পলাশ ইসলাম, সাংবাদিক সোহাগ হোসেন ও জাহিদ সরকার প্রমূখ।