1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জামায়াত নেতা কে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

জামায়াত নেতা কে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ জন দেখেছেন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামির এক কর্মীকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষুব্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মী সমর্থকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামির এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামির টাঙ্গাইল জেলা কর্মপরিষদ পরিষদ সদস্য অধ্যক্ষ মো. মুন্তাজ আলী, জামায়াতে ইসলামি মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, জামায়াতে ইসলামি ধনবাড়ীর আমির অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারি শাজাহান আলী, ধনবাড়ী পৌর আমির মওলানা তোফাজ্জাল হোসাইন, সেক্রেটারি মো: শরীফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত মঙ্গলবার (জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি এলাকায় জামায়াতে ইসলামির কর্মী ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি আব্দুর রহিম দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনি গণসংযোগকালে তাকে হত্যার উদ্দেশ্যে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহসভাপতি এম এ মাজেদ বাদলের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি খোকা ও পাপনসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী মিলে অতর্কিতভাবে হামলা করে মারপিট করে। বর্তমানে সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত হামলাকারীদেরকে গ্রেপ্তারের দাবি জানাই।

এব্যাপরে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার (জানুয়ারি) ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র তালা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনি প্রচারণাকালে তাহমিনা বেগম নামের এক নারী কর্মীর উপরে অর্তকিত হামলা করে মারপিট করে মাথার হিজাব টেনে খুলে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠেছে উপজেলার গোলাবাড়ীর আড়ালিয়ার মিনহাজ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এঘটনায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর ভুক্তভোগী নারী কর্মী তাহমিনা বেগম প্রশাসনের কাছে বিচার দাবি করে সাংবাদিকদের জানান, আমিসহ আমার সঙ্গীয় ৭ জন নারী কর্মীরা তালা মার্কায় ভোট চাইতে গেলে মিনহাজ নামের ব্যক্তি তার বাড়ীর সামনে মারপিট করে মাথার হিজাব টেনে খুলে শ্লীলতাহানি করে। এঘটনায় মধুপুর থানায় বুধবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )