1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

প্রথম সাফ নারী ফুটসালের শিরোপা জেতা বাংলাদেশ দল থাইল্যান্ড থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটিকে বাফুফে বিশেষ সংবর্ধনা দিতে যাচ্ছে। বিমানবন্দর থেকে সাবিনা-কৃষ্ণাদের ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রাজধানীর হাতিরঝিলে।

সেখানে এম্ফি থিয়েটারে নারী ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল সাফ চ্যাম্পিয়ন হলে সেই দলটিকে ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে আনা হয়েছিল। প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছেলে ও মেয়ে দুই বিভাগেই অংশ নেয়। ছেলেরা ৭ দেশের মধ্যে পঞ্চম হয়েছে।

৬ ম্যাচের দুটি জিতে ও একটি ড্র করে ৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। নারী বিভাগে সাবিনারা ৬ ম্যাচের পাঁচটি জিতেছে এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরপর দুইবারের চ্যাম্পিয়ন। এবার নারী ফুটসালেও দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )