1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে অটোরিক্সা ও ভ্যান চালকদের জাকেরগঞ্জ বাজার নতুন কমিটি ও অফিস উদ্ধোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

পার্বতীপুরে অটোরিক্সা ও ভ্যান চালকদের জাকেরগঞ্জ বাজার নতুন কমিটি ও অফিস উদ্ধোধন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৭ জন দেখেছেন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান সিয়াম বলেন, আপনারা যেকোন মুহূর্তে আমাকে পাশে পাবেন। আপনাদের সাথে আছি থাকবো। আপনাদের সাথে কেউ অন্যায় আচরণ করতে পারবে না। যদি আপনাদের শক্তি সংগঠিত থাকে তাহলে, কেউ অন্যায় করতে চাইলে আপনারা প্রতিরোধ করতে পারবেন।

গতকাল রবিবার ৮ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগঞ্জ বাজার ১ নম্বর শাখা অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান সিয়াম।

অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌরসভার লাগাতার কাউন্সিল ও সাবেক প্যানেল মেয়র মো: মঞ্জরুল আজিজ পলাশ, বেলাইচন্ডি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এ আই এম হাসিবুর রশিদ রুম্মান, বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স ও বিশিষ্ট ঠিকাদার মো: রবিউল ইসলাম বাবু প্রমুখ।

বেলাইচন্ডি জাকেরগঞ্জ বাজার ১ নম্বর শাখার
সভাপতি শাফি উদ্দীনের সভাপতিত্বে পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের জাকেরগঞ্জ বাজার ১ নম্বর শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহেল সানী
পার্বতীপুর, দিনাজপুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )