1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে জাতীয় পাটির সভাপতিসহ তিন জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় পাটির সভাপতিসহ তিন জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির পৃথক নির্বাচনী জনসভায় জাতীয় পাটির সভাপতিসহ তিন জনপ্রতিনিধি আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছে। যোগদানকৃতরা হলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ওর্য়াডের সাবেক ইউপি সদস্য আমিনুল হক আমিন এবং চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন।
জানা গেছে, শনিবার (৩১জানুয়ারী) রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ ওয়ার্ডের উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মইনুল ইসলাম বিএনপির আদর্শ ধারণ করে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
একই দিনে রাতে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে ইউপি সদস্য আয়াজ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিন বিএনপির আদর্শ ধারণ করে যোগদান করেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ফুলে মালা পড়িয়ে বরণ করে নেন।
পৃথক দুই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদসহ কুড়িগ্রাম জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা জাতীয়পাটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন দলের সমর্থক দুইজন জনপ্রতিনিধি আনুষ্ঠানিক ভাবে বিএনপির আদর্শ ধারণ করে স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )