1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জনসভায় যোগ দিতে নীলফামারীতে আসছেন তারেক রহমান | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

জনসভায় যোগ দিতে নীলফামারীতে আসছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ শনিবার উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত হওয়ার পাশাপাশি চলছে জোরেসোরে মঞ্চ তৈরির কাজ। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেইসাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘আগামীকাল দুপুর ১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার আগমন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লাখের বেশি নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ‘দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারীতে আসছেন। আমরা আশা করছি, তিনি আসবেন আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন। উত্তরবঙ্গের জীবন রেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারব।’

উল্লেখ্য, আজ উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টারযোগে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন।

সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন।

সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )