1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে গাঁজা ইস্কাপ জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে গাঁজা ইস্কাপ জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার( ৬ ফেব্রুয়ারি) বিকালে  অনন্তপুর বিওপির সদস্যরা ফুলবাড়ী উপজেলার নাখরাজ এলাকায় ৫০ বোতল ইস্কাপ জব্দ করা হয়। অন্য দিকে একই উপজেলার কাশিপুর বিওপির সদস্যরা শুক্রবার গভীর রাতে অনন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চোরাকারবারীদেন গতিবিধি লক্ষ্য করলে তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে সেখান থেকে ১ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )