1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাকের বিজয় | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাকের বিজয়

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

কুড়িগ্রাম-৪ (রাজিবপুর–রৌমারী) সংসদীয় আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৩০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়ি-পাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯১ হাজার ৪১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং আপন বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭১ হাজার ৩৩৫ ভোট।

ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৭৯ ভোটের ব্যবধানে জয়ী হন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এদিকে ফল ঘোষণার পর রাজিবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়ি-পাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )