1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা। গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন।

বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা। থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ জুন-জুলাইয়ের বিশ্বকাপ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে নিজের সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্ল্যাক ক্যাপ তারকা ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে হারিয়েছেন। জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত সিরিজে নিউজিল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ এ জেতে। দ্বিতীয় ম্যাচে মিচেল ১৩১ রান করেন। পরের ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )