1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
একদিনে দুই দফা বাড়ল স্বর্ণের দাম  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

একদিনে দুই দফা বাড়ল স্বর্ণের দাম 

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন
১১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার এক লাফে ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।   গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম রোববার (১ মার্চ) থেকেই কার্যকর হবে।

 

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

এর আগে শনিবার সকালেও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভরিতে এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ২১ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১২ বার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )