1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বালু উত্তোলনকারীর ১ লাখ টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বালু উত্তোলনকারীর ১ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক বালু ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট। খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ  অভিযান চালান। এ সময় ট্রক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মুলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।
পরে আটক রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে নগদ এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। তিনি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়ার এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে একজনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )